ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে সমন্বয় করে কর্মসূচী বাস্তবায়নের প্রত্যয়

পাংশায় আউট অব স্কুল টিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাংশায় সোমবার আউট অব চিলড্রেন কর্মসূচীর অবহিতকরণ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখছেন।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সোমবার ১৮ জানুয়ারী সকালে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়ন বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় রাজবাড়ীর দারিদ্র মোচন প্রচেষ্টা (ডি.এম.পি) আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।

প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী ও রাজবাড়ী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, এটিও অঞ্জলী রানী প্রামানিক ও সংস্থার রাজবাড়ীর প্রোগ্রাম হেড খোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান এ.বি.এম রোকনুজ্জামান। উপস্থাপনা করেন সংস্থার উপজেলা ম্যানেজার সেলিম আহমেদ। কর্মশালায় সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের সাথে সমন্বয় করে সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচী বাস্তবায়নের গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় জনপ্রতিনিধি, সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে সমন্বয় করে কর্মসূচী বাস্তবায়নের প্রত্যয়

পাংশায় আউট অব স্কুল টিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :