দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১০
বার পঠিত
-পাংশায় বুধবার সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ কৃষক সমিতি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে।
পাংশায় সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ কৃষক সমিতির মানববন্ধন
মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চত্বরের সন্মুখ সড়কে বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখা সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা, হাটবাজারে কৃষিপণ্য বিক্রিতে ধলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচি শেষে বাংলাদেশ কৃষক সমিতির নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেছে। জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরের সন্মখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ কৃষক সমিতির পাংশা উপজেলা শাখার নেতাকর্মীরা। বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের উপস্থাপনায় মানববন্ধনে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার মন্ডল ও রাজবাড়ী জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া বক্তব্য রাখেন। বক্তারা সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা, হাটবাজারে কৃষিপণ্য বিক্রিতে ধলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানের দাবী করেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
মোক্তার হোসেনঃ
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চত্বরের সন্মুখ সড়কে বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখা সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা, হাটবাজারে কৃষিপণ্য বিক্রিতে ধলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন কর্মসূচি শেষে বাংলাদেশ কৃষক সমিতির নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের কাছে এ সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেছে।
জানা যায়, বুধবার সকাল সোয়া ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরের সন্মখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ কৃষক সমিতির পাংশা উপজেলা শাখার নেতাকর্মীরা।
বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস খানের উপস্থাপনায় মানববন্ধনে বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সদস্য বীর
মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাস, বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুস সাত্তার মন্ডল ও রাজবাড়ী জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করা, হাটবাজারে কৃষিপণ্য বিক্রিতে ধলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানের দাবী করেন। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।