ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় বহুল আলোচিত নাদের মুন্সী হত্যা মামলার আসামী মঞ্জু অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও সঙ্গীসহ গ্রেফতার

-রাজবাড়ীর পাংশা মডেল থানার পুলিশ মঙ্গলবার দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে নাদের মুন্সী হত্যা মামলার আসামী মঞ্জু ও তার সঙ্গী শরিফকে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ সোমবার (৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী মনজুর মিয়া অরফে মঞ্জু (৪০) ও তার সঙ্গী শরিফ মোল্লা (৩০) কে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে।

ধৃত মঞ্জু হাবাসপুর ইউপির কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে এবং শরিফ মোল্লা বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে থানার পুলিশ দল গত মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ১টি সচল পাইপ গান ও ২টি শর্ট গানের কার্তুজসহ তাদের গ্রেফতার করেন।

এ ঘটনায় বুধবার (৯ সেপ্টেম্বর) এসআই মোঃ নাজমুল আলম বাদী হয়ে মঞ্জু ও শরিফ মোল্লার বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৭।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ধৃত মঞ্জুর বিরুদ্ধে ২টি হত্যা, ১টি অপহরণ ও চাঁদাবাজি, ১টি ডাকাতি প্রস্তুতি ও ২টি মারামারির মামলা রয়েছে। এছাড়া তার সঙ্গী শরিফ মোল্লার বিরুদ্ধে ১টি দস্যুতা ও পুলিশকে আক্রমণের অভিযোগসহ ৩টি মামলা রয়েছে। পাংশা মডেল থানা থেকে আসামীদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২১ নভেম্বর প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাদের মুন্সী। ওই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মঞ্জু ওই মামলার এজাহার নামীয় ১নং আসামী। ঘটনার পর থেকে মঞ্জু পলাতক ছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

error: Content is protected !!

পাংশায় বহুল আলোচিত নাদের মুন্সী হত্যা মামলার আসামী মঞ্জু অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি ও সঙ্গীসহ গ্রেফতার

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :