ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

-রাজবাড়ীর পাংশায় গত বৃহস্পতিবার গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মোক্তার হোসেনঃ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আয়োজনে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এডিবির অর্থায়নে, গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস—ভিত্তিক) আরসিআইপি প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির পরামর্শক প্রতিষ্ঠান বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড।

পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বলের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বক্তব্য রাখেন। কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার এবং তথ্য যাচাইকরণ সার্বিক বিষয়ে আলোচনা করেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেড’র জিআইএস স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার শিমুল কুমার কুন্ডু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা—কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাব উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও টেকনিক্যাল স্টাফদের সমন্বয়ে ৩০ জনের একটি দল কর্মশালায় অংশ গ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত এলাকায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

error: Content is protected !!

পাংশায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার :