ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পলাশবাড়ীতে মহিলা বিষয়ক কর্মকর্তা- চেয়ারম্যান দ্বন্দ্বে ভিডব্লিউবি’র ২৬৬ উপকারভোগী চালবঞ্চিত

আশরাফুজ্জামান সরকারঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পারস্পরিক দ্বন্দ্বের কারণে ‘ভিডব্লিউবি’ (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও হোসেনপুর ইউনিয়নে এ কার্যক্রম চার মাসেও শুরুই হয়নি। ফলে ২৬৬ জন দরিদ্র নারী গত চার মাস ধরে সরকারি চাল থেকে বঞ্চিত রয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৫) সরেজমিনে দেখা যায়, ওই ইউনিয়নের ২৬৬ জন উপকারভোগীদের জন্য বরাদ্দকৃত ৪ মাসের প্রায় ৩২ টন চাল পরিত্যক্ত একটি ভবনে দীর্ঘদিন ধরে মজুত রয়েছে। আর্দ্রতা, ইঁদুরের উপদ্রব ও স্যাঁতস্যাঁতে পরিবেশে চালগুলো নষ্ট হতে শুরু করেছে।

চাল না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগীরা। তারা বলেন, “সরকার চাল দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। সংসার চালাতে হিমশিম খাচ্ছি, ধারদেনা করে দিন কাটাচ্ছি।”

এবিষয়ে হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু অভিযোগ করে বলেন,“আমরা নিয়ম অনুযায়ী যথাসময়ে উপকারভোগীদের তালিকা দিয়েছি। কিন্তু মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আমাদের তালিকা থেকে কিছু নাম বাদ দিয়ে নিজেদের পছন্দমতো নতুন তালিকা চাপিয়ে দিয়েছে। আমি আপত্তি করায় চাল বিতরণ প্রক্রিয়া বিলম্বিত করে আমার উপর দায় চাপানোর চেষ্টা চলছে।”

অপরদিকে এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন,“চেয়ারম্যান প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে দেননি। তবে এখন সব কাগজ হাতে পেয়েছি, আগামী রোববারের মধ্যেই চাল বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।”

এবিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহামেদ বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল বলছেন, ব্যক্তি স্বার্থের দ্বন্দ্বের কারণে সরকারি সেবার সুফল থেকে দরিদ্র নারীরা বঞ্চিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে চাল বিতরণের দাবি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

error: Content is protected !!

পলাশবাড়ীতে মহিলা বিষয়ক কর্মকর্তা- চেয়ারম্যান দ্বন্দ্বে ভিডব্লিউবি’র ২৬৬ উপকারভোগী চালবঞ্চিত

আপডেট টাইম : ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি :