ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবি জানালেন এমপি ইলিয়াস মোল্লা

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্লা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কাছে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেলে মধুখালী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাঠাগারে ফরিদপুর জেলা পরিষদ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বক্তব্যে এমপি ইলিয়াস মোল্লা বলেন, “আমাদের ফরিদপুর বিভাগ হওয়া দরকার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এটি আমাদের প্রাণের দাবি। ভৌগলিক কারণে ফরিদপুর আলাদা বিভাগ হওয়ার দাবি রাখে।”

তিনি বলেন, ফরিদপুরের ভৌগলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব এবং প্রশাসনিক সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের মানুষ পৃথক বিভাগের দাবি জানিয়ে আসছেন। এ দাবির বাস্তবায়ন হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা আরও সহজ ও কার্যকর হবে।

এ সময় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ে ফরিদপুর বিভাগ গঠনের দাবিটি গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার

error: Content is protected !!

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবি জানালেন এমপি ইলিয়াস মোল্লা

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :