ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাপ্পু হোসেন (১৩) নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নদীতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ৪ঘণ্টা পর নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হওয়ারএ ঘটনা ঘটে। নিহত পাপ্পু হোসেন চিলমারী বাজারপাড়া এলাকার মনির খানের ছেলে এবং সে জোতাশাহী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিরছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাপ্পু হোসেনসহ ৪জন বন্ধু মোটরসাইকেলে শুকারঘাট এলাকায় গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে পাপ্পু তলিয়ে যায়। সঙ্গে থাকা তার বন্ধুরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজিকরেও তাকে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর ডুবে যাওয়ার স্থান থেকে আনুমানিক ৩০ ফুট দূরে এবং নদীর প্রায় ১৫ ফুটগভীর তলদেশ থেকে পাপ্পুর মরদেহ উদ্ধার করা হয়।

পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্র নিখোঁজ হওয়ার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গেউদ্ধারকাজে সহযোগিতা করে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়।

তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা নিহতস্কুলছাত্রের মরদেহ উদ্ধার করায় ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যান বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত চিলমারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকইকবাল হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পাপ্পু পদ্মা নদীতে তলিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং পুলিশের উপস্থিতিতে প্রায় ৪ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্কুলছাত্রের নিখোঁজের খবর পেয়ে চিলমারী ইউনিয়নের বিট অফিসারসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর পাপ্পুরমরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে দল পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করায় পরে তাদের ফিরে আসতে হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর নিউমার্কেটে মোবাইল কোর্ট অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : এক ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :