ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পদত্যাগ করলেন জাতীয় পার্টির মহাসচিব লিংকন

ইসমাইল হােসেন বাবুঃ

আহসান হাবীব লিংকন জাতীয় পার্টি (কাজী জাফর) থেকে পদত্যাগ করেছেন দলটির মহাসচিব আহসান হাবীব লিংকন। রোববার(২৮ ডিসেম্বর) সকালে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পদত্যাগের বিষয়টি গতকাল রাতে তার নিজের ফেসবুক প্রোফাইল পোস্ট করে একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।সোমবার(২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি এমনটাই জানিয়েছেন আহসান হাবীব লিংকন।

ওই ফেসবুক পোস্টে লিংকন লিখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি-উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি অতীতে গ্রেপ্তার, কারাবরণ, হামলা ও মামলার বর্ণনা দিয়ে জানান, এসব ত্যাগের পরও তার প্রতি ন্যায়বিচার হয়নি। এ অবস্থায় তিনি দল ত্যাগ করে জনগণের আদালতের মুখোমুখি হওয়ার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লিংকন ন্যায়বিচারের দাবি জানিয়ে বলেন ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা জনগণের রায়ের ওপরই নির্ভর করবে।

উল্লেখ্য, আহসান হাবীব লিংকন ১৯৮৮সালে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন

error: Content is protected !!

পদত্যাগ করলেন জাতীয় পার্টির মহাসচিব লিংকন

আপডেট টাইম : ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :