ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইল পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের  জন্য  ২৩ কোটি ৫৭ লাখ টাকার বাজেট পেশ

নড়াইল পৌরসভায় আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নড়াইল পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়রের নিজ কক্ষে নড়াইল পৌরসভার নতুন নারী মেয়র আনজুমান আরা আগামি অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেন।
আগামি অর্থবছরের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৮০ টাকা। এর মধ্যে মোট রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৮০ টাকা, উন্নয়ন খাতে ৩ কোটি টাকা এবং প্রকল্প খাতে ১২ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা আয় ধরা হয়েছে।
বাজেট আলোচনায় অংশগ্রহন করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এবং সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা মহিলা আওয়োমী লীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ, নড়াইল-২ এর এমপি মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ ওহাবুল আলম, সহকারি প্রকৌশলী মোঃ সুজন আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর সরদার এবং জেলার বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মী।
পৌর মেয়র তার বাজেট বক্তব্যে করোনাকালে পৌর এলাকায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দেওয়া, পৌর কর না বাড়ানো, পৌরসভার পরিকল্পিত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এবং শহরের চিত্রা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন প্রতিশ্রুতি দেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জন্ম থেকেই একটি কিডনি, সেটিও ৯৪ শতাংশ অচলঃ বাঁচতে চান অংকন

error: Content is protected !!

নড়াইল পৌরসভায় ২০২১-২২ অর্থবছরের  জন্য  ২৩ কোটি ৫৭ লাখ টাকার বাজেট পেশ

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :