ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা!

নড়াইলের কালিয়ায় অবৈধ ভাবে সরকারি জমি দখল করে জোরপূর্বক স্থাপনা নির্মাণে ব্যস্ত খোদ সরকারি চাকুরীজীবী। কালিয়া উপজেলার চাচুড়ী বাজারের সরকারি জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। স্থানীয়ভাবে প্রভাবখাটিয়ে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ী বাজারের সরকারি ১নংখাস খতিয়ানের জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে।
প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এমন ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে তথ্য নিতে গেলে দখলদারদের রোষানলে পড়ে স্হানীয় এক সাংবাদিক। এ সময় সাংবাদিকের কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেস্টার পাশাপাশি দেখানো হয় পেশিশক্তি।
 অবস্থা বেগতিক দেখে স্হানীয় ওই সাংবাদিক পুরুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে আশ্রয় নেন। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ওই সাংবাদিকের মোটরসাইকেল টি উদ্ধার করা হয় বলে জানান ঐ সাংবাদিক।
ঘটনাসুত্রে জানা যায়, উপজেলার ২নং পুরুলিয়া ইউনিয়নের ২৯নং ধারিয়াঘাটা মৌজার আর এস দাগের ৮৫ নং হালের জমিটি ১নং সরকারি খাস খতিয়ানের অন্তর্ভূক্ত।
কিন্ত সরকারি চাকরির প্রভাব খাটিয়ে একই উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা নুরজাহান আক্তার শিপ্রা প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে একটি দোকান নির্মাণ করার চেস্টা করেন।
এসময় সাংবাদিক ছবি তুলতে গেলে সাংবাদিকের উপর অতর্কিত হামলা করে নুরজাহান আক্তার শিপ্রার ছেলে মেহেদী ও তার সহযোগীরা।
এ সময় ওই সাংবাদিক প্রশাসনের কথা বললেও নুরজাহান আক্তার শিপ্রার ছেলে মেহেদী হুমকি দিয়ে বলেন ইউ এনও এসিল্যান্ড আমার বাম পকেটে থাকে।
তথ্য নিয়ে জানা যায়, নুরজাহান আক্তার শিপ্রা উপজেলার সালামাবাদ ইউনিয়নের দায়িত্বে থাকা কালিন আর্থিক অনিয়মের অপরাধে এলাকাবাসীর রোষানলে পড়লে পরে তাকে কলাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়।
বর্তমানে কলাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসেও নুরজাহান আক্তার শিপ্রার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ী রাজীব মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মেহেদী (নুরজাহান আক্তার শিপ্রার ছেলে)সকলের সামনে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে ও মারার চেস্টা করেছে।
এ ঘটনায় ইউ:ভূমি সহকারী কর্মকর্তা নুরজাহান আক্তার শিপ্রা জানান, আমার ছেলে মেহেদী সাংবাদিকের সাথে যে আচরন করেছে এ বিষয়ে সাংবাদিকের কাছে মাফ চেয়েছি।
বিষয়টি কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার বিষয়টি আমি জেনেছি।এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যাবস্থা নিব।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, সরকারি জমি দখলের চেস্টা ও সাংবাদিকের উপর হামলার ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থাপনা নির্মাণ স্থগিত করেছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

error: Content is protected !!

নড়াইলে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা!

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :