ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক  পরিবারের ৫ জন আহত- আটক ৩

নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ নলকুপের পানি বেরিয় যাওয়ার নালা কাটাকে কেন্দ্র করে সোমবার সকালে নড়াইলের কালিয়ায় দূবৃত্তদের হামলায় এক পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছে। আহতদেরকে কালিয়া ও নড়াইল সদর হাসপাতালসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার ফুলদাহ গ্রামের ওই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফুলদাহ গ্রামের মজিবর রহমান সোমবার সকাল ৮ টার দিকে তার বাড়ির আঙিনায় একটি নলকুপ স্থাপন করতে গেলে জমিতে পানি যাওয়ার অজুহাতে নুরু মিয়া শেখ, মজিবরকে নলকুপ স্থাপনের কাজে বাধা দেয়।
বিষয়টি নিয়ে তর্কবিতর্ক শুরুর এক পর্যায়ে নুরু মিয়ার নেতৃত্বে তার ছেলেরা মজিবর ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে মজিবর শেখ (৫৫), তার দুই ছেলে রাসেল শেখ (১৮) ও স্বজল শেখ(২৭) তার স্ত্রী হামিদা বেগম(৪৫) ও পুত্রবধু মুসলিহা বেগমকে (২৪) পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
আহতদের মধ্যে রাসেলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে নুরু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০) ও সামিরুল শেখসহ(২৪) ৩ জনকে আটক করেছে।
কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নড়াইলে প্রতিপক্ষের হামলায় নারীসহ এক  পরিবারের ৫ জন আহত- আটক ৩

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :