ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে পুলিশ কতৃক সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইলে পুলিশ কতৃক সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সাংবাদিক সমাজ, নড়াইলের আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, সাধারন সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, মলয় কান্তি নন্দি, সাইফুল ইসলাম তুহিন, সাথী তালুকদার, লোহাগড়া প্রেসক্লাবের  সাধারন সম্পাদক শেখ বদরুল আলম টিটো, সাংবাদিক ওমর ফারুক প্রমূখ।
এসময় বক্তরা বলেন, পুলিশ সুপারের নির্দেশে সাংবাদিকের বাড়িতে গভীররাতে পুলিশের অভিযান অত্যান্ত দু:খজনক। পুলিশের এহেন আচারন কোন সভ্য সমাজে কাম্য নয়। মানববন্ধনে পুলিশের সকল ভালো সংবাদ বয়কট এবং খারাপ সংবাদ তুলে ধরার আহ্বান জানানো হয়।
আগামীকাল শনিবার (২৫ সেপ্টম্বর) লোহাগড়ায় এবং রোববার (২৬ সেপ্টম্বর) কালিয়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষনা করা হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করা হয়। জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন।
গত ২২ সেপ্টম্বর “নড়াইলে পুলিশের হয়রানি প্রতিবাদে ইজিবাইক চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা” শিরোনামে নড়াইল নিউজ ২৪.কম এ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়। ওইরাতেই পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশে সদর থানা ও ডিবি পুলিশের দুইটি গাড়ি নড়াইল প্রেসক্লাবের সদস্য দেশ টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি এবং নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক
শরিফুল ইসলাম বাবলুর ভওয়াখালীর বাড়িতে হানা দেয় তাকে আটক করার জন্য।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লালনের তিরোধান দিবসে মাদকমুক্ত রাখতে প্রশাসনের বিশেষ অভিযান

error: Content is protected !!

নড়াইলে পুলিশ কতৃক সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :