ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে পুলিশকে মারপিট  অস্ত্র-গুলি ছিনতাই, অতঃপর উদ্ধার

নড়াইলের লোহাগড়া থানার পুলিশের দু’জন এএসআইকে মারপিট করে গুলিসহ পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে একদল দূর্বৃত্ত। ঘটনার পর পরই নড়াইলের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দু’জন মহিলাকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কুমড়ি গ্রামের পূর্ব পাড়ার ওহিদ সরদার ও টুকু কটা সমর্থিত লোকজনদের সাথে পার্শবর্তী মাউলি গ্রামের রোকন উদ্দিন মোল্যা ও ফিরোজ সমর্থিত লোকজনদের মধ্যে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।
এর জের ধরে বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে ওহিদ সরদার ও টুকু কটা  সমর্থিত বুলু সরদারকে (৫৫) প্রতিপক্ষ রোকনউদ্দিন মোল্যা ও ফিরোজ সমর্থিত লোকজন অবরুদ্ধ করে রাখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদ্বন্দ্বি দুটি পক্ষ টিকেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘাতের প্রস্তুতি নেয়।
খবর পেয়ে লোহাগড়া থানার এএসআই মীর আলমগীর ও মিকাইল হোসেন ঘটনাস্থলে পৌছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য বেধড়ক লাঠিচার্জ করেন। পুলিশের লাঠিচার্জে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ সরদার (৭৫) ও সনি সরদারসহ ৪/৫ জন কমবেশি আহত হয়। এরপর ক্ষুব্ধ গ্রামবাসি ওই দু’জন পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয়ে তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এএসআই মীর আলমগীরের কাছে থাকা চীনের তৈরি সেভেন পয়েন্ট সিক্স টু (৭.৬২) মিলিমিটার পিস্তল ও ৮ রাইন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়।
গুরুতর আহত ওই দু’জন পুলিশের এএসআইকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে বেলা আড়াইটার দিকে পার্শ্ববর্তী মাউলি এলাকার একটি পাকা সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লুন্ঠিত অস্ত্র-গুলি উদ্ধার করে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সৃষ্ট ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জাহানারা বেগম (৫৫) ও সোহানা রোজি (৩২) কে আটক করা হয়েছে এবং পুলিশকে মারপিট করে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ দিকে পুলিশি গ্রেফতার আতংকে কুমড়ি পূর্বপাড়াসহ আশপাশের এলাকা পুরুষশুন্য হয়ে পড়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে লায়ন্স ক্লাবের গ্র্যান্ড র‍্যালি ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

error: Content is protected !!

নড়াইলে পুলিশকে মারপিট  অস্ত্র-গুলি ছিনতাই, অতঃপর উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :