ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে কৃষকলীগ নেতা স্যুটিংক্লাবের  সদস্যকে গুলি 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম খানকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুল ইসলাম চন্দ্রপুর গ্রামের মৃত মনজুর আলী খানের ছেলে।
আহতের ভাইয়ের ছেলে খায়রুল বাশার খান জানান, সন্ধ্যা ৭টার দিকে নজরুল ইসলাম তার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল যোগে চারজন যুবক তাকে দেখে শটগান দিয়ে গুলি করে। গুলিটি নজরুল ইসলামের মুখের বাম পাশের চোয়ালে লাগে।
এলাকার মানুষ গুলির শব্দ শুনে এগিয়ে আসলে মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় নজরুল ইসলামকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এলাকাবাসী জানান, গুলিবিদ্ধ নজরুল ইসলাম তার ব্যক্তিগত এয়ারগান বিক্রি করতে চেয়েছিলেন। একটি মোটরসাইকেল যোগে তিনজন ব্যক্তি সেটি কেনার জন্য নজরুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় যান।
এ সময় ক্রেতাদের সঙ্গে দামাদামি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এয়ারগান দিয়ে নজরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং এয়ারগানটি নিয়ে পালিয়ে যায়। গুলিটি বাম পাশের চোয়ালে বিদ্ধ হয়।
কালিয়া থানার ওসি কনি মিয়া গুলির কথা স্বীকার করে বলেন, কে বা কারা কেন গুলি করেছে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নড়াইলে কৃষকলীগ নেতা স্যুটিংক্লাবের  সদস্যকে গুলি 

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :