ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত- ১৫

 স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হযেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আমবাড়িয়া গ্রামে ঘটেছে ওই সংঘর্ষের ঘটনা।
পুলিশ জানায়, উপজেলার চাচুড়ী ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাতেবার মোল্যা গ্রুপ ও নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
তারই জের ধরে গত বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আলমগীরের ছেলে অনীক হোসেন পাশের রঘুনাথপুর গ্রামে যাওয়ার সময় কাতেবুর গ্রুপের সমর্থকরা তাকে ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রায় ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে উভয় পক্ষের নাজমুল শেখ (২৮), শিমুল শেখ (৩৭), বিলায়েত শেখ (২৭), সোহেল শেখ (৩২), নাসিম শেখ (৩০), দিদার শেখ (২৫), শিমুল মোল্যা (৩৪), হিল্লাল শেখ (৪২) , ও আহাদ ভূইয়াসহ (৪৬) সহ অন্তঃত ১৫ জন আহত হয়েছে।
গুরুতর আহতদেরকে খুলনা ২৫০ শয্য হাসপাতাল ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিবাদমান দুটি পক্ষের নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা সম্ভব হয়নি।
কালিয়া থানার ওসি (অপারেশান) মো. আমানউল্লাহ বারী বলেছেন, ওই সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঘোষগাঁও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে লায়ন একাদশ বনাম কিং একাদশের প্রীতি ফুটবল ম্যাচ

error: Content is protected !!

নড়াইলে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত- ১৫

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :