ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের পৈত্রিক ভিটায় ঘুরে গেলেন সেনাবাহিনীর প্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, এর পক্ষ থেকে নড়াইলের লোহাগড়ায় কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই হাজার গরীব ও দুস্থদের মাঝে কম্বল তুলে দেন তিনি।
এর আগে সেনা প্রধান পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান, ৫৫ পতাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। পরে মধূমতি নদীর উপর নির্মিতব্য রেল প্রজেক্ট ও মধূমতি আর্মিক্যাম্প পরিদর্শন করেন।
এসময় ৫৫ পতাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক এবং কনস্ট্রাকশন সুপার ভিশন কনাসালটেন্ট মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া পৌরমেয়র সৈয়দ মশিয়ুর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম প্রমূখ। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা ও সহায়তা দিচ্ছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘করফা গ্রাম আমার পৈত্রিক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময়ে এখানে আমি ছিলাম।’ তিনি বলেন, ‘সারাদেশে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ চলছে। এ সময়ে আমরা জনগণের কাছাকাছি আসি। শীতবস্ত্র ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। তার অংশ হিসেবে এ কার্যক্রম।’ রেল সেতু প্রকল্প সম্পর্কে সেনাপ্রধান বলেন, রেল প্রজেক্টটি সেনাবাহিনী দেখাশোনা করছে। গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজটি শেষ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে, নড়াইলের করফা গ্রামের সন্তান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আগমনে আনন্দিত নড়াইলবাসী। সেনাপ্রধানকে এক নজর দেখার জন্য ভিড় করেন গ্রামবাসীসহ বিভিন্ন পেশার মানুষ। নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। সেনাপ্রধান হওয়ার পর এই প্রথম নড়াইলেরলোহাগড়ায় আসেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

নড়াইলের পৈত্রিক ভিটায় ঘুরে গেলেন সেনাবাহিনীর প্রধান

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :