ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় সংঘর্ষে আহত ৩, দেশীয় অস্ত্রসহ আটক-৪

 নড়াইলের কালিয়ায় দু’দল গ্রামবাসির সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নয়া মাউলী গ্রামের ঘটনাস্থল থেকে পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে।
ঘটনাটিতে উপজেলার নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার নয়া মাউলী গ্রামের স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. সিকু শেখ ও নাজমুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার বিকাল ৫ টাার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে প্রতিপক্ষের আঘাতে ইজামুল শেখ(২৮) সহ অন্তত ৩ জন আহত হয়। আহত ইজামুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাসহ বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে উপজেলার নড়াগাতি থানার এস আই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, ও বল্লম উদ্ধারসহ ওই গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে উজির মোল্যা (৪৫), মকছেদ শেখের ছেলে মো. টুলু শেখ (৪৩), আব্দুর রউফ শেখের ছেলে মো. শাহীন শেখ(৩৫) ও আখতারুজ্জামান শেখের ছেলে মো. শিহাব শেখকে (২৮) আটক করে।
সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে উপজেলার নড়াগাতি থানায় আহত ইজামুলের ভাই উজির মোল্যা ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, আটকৃতদেরকে মামলায় গ্রেপ্তার করে শুক্রবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্রকারীদের হাতে পাচার হওয়া বিপুল অর্থ রয়েছে: রিজভী

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় সংঘর্ষে আহত ৩, দেশীয় অস্ত্রসহ আটক-৪

আপডেট টাইম : ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :