ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নড়াইলের কালিয়ায় ব্যাংক এশিয়া’র সেই এজেন্ট গ্রেপ্তার

গ্রাহকের জমা করা টাকা ও বিদ্যুৎ গ্রাহকদের বিলের প্রায় কোট টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া ব্যাংক এশিয়ার মোবাইল ব্যাংকিংয়ের নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার শাখার এজেন্ট মো. খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।

রোববার ভোরে কালিয়া থানার একদল পুলিশ তাকে খুলনার একটি বাসা থেকে গ্রেপ্তার করে। খায়রুল বাশার উপজেলার চন্দ্রপুর গ্রামের মো. ইমাদুল খানের ছেলে।

এর আগে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা দায়ের করে।

পুলিশ জানায়, গত ২০২০ সালের জুন মাসে ব্যাংক এশিয়া মোবাইল ব্যাংকিং পরিচালনার জন্য উপজেলার চাচুড়ী বাজার শাখায় খায়রুল বাশারকে এজেন্ট নিয়োগ করে।

সেই থেকে খায়রুল ওই ব্যাংকের সঞ্চয়ী হিসাব পরিচালনাকারি গ্রাহকদের জমা করা টাকা ও বিদ্যুৎ গ্রাহকদের জমা দেয়া বিদ্যুৎ বিলের টাকা ব্যাংক রশিদের মাধ্যমে জমা নিলেও ৮৩ লাখ টাকা ব্যাংকের হিসাবে জমা না করে নিজে আত্মসাত করেন।

বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের নামে বকেয়া বিদ্যুৎ বিল করতে শুরু করলে ঘটনাটি জানাজানি হলে খায়রুল বাশার লাপাত্তা হয়ে যান।

ঘটনাটি ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরে নিরীক্ষার মাধ্যমে ঘটনার সত্যতা পেয়ে গত ২৮ জুলাই এজেন্ট খায়রুল সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী ওই ব্যাংকের রিলেশনশিপ কর্মকর্তা মো. তুহিনুর রহমান বাদি হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এঘটনায় তৎপর হয় কালিয়া থানা পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪ টার দিকে কালিয়া থানার ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে একদল পুলিশ খুলনা ক্যান্টনমেন্ট এলাকার পাশের একটি নির্জন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া জানান, মূল আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Litu Sikder

জনপ্রিয় সংবাদ

রংপুরে ঘাঘট নদীতে খইরুন নাস ফাউন্ডেশনের মৎস্য পোনা অবমুক্ত

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় ব্যাংক এশিয়া’র সেই এজেন্ট গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
খন্দকার সাইফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ :