ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় জামাত নেতাসহ আটক-৫

নড়াইলের নড়াগাতী থানা পুলিশ উপজেলার টোনা গ্রামে অভিযান চালিয়ে কলেজ অধ্যক্ষ ও জামাত নেতা এম এইচ বাহাউদ্দিনসহ (৬০) ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে। তাদের কাছ থেকে নগদ অর্থসহ জিহাদী বই ও ল্যাপটপসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছ পুলিশ।
মঙ্গলবার দুপুরে টোনা গ্রামে বাহাউদ্দিনের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃত জামায়াত নেতা বাহাউদ্দিন উপজেলার বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও টোনা গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, জামাত নেতা বাহাউদ্দিনের বাড়িতে নাশকতা সৃষ্টিসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারের ভাবমুর্তি নষ্টসহ দেশে অস্থিতিশীল এবং নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে জামাত ও শিবিরের নেতাকর্মীরা।
ওই সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার দুপুর ১ টার দিকে এম, এইচ বাহাউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে বাহাউদ্দিনসহ খাশিয়াল গ্রামের আঃ মালেক হোসেনের ছেলে ও নড়াগাতী থানা জামায়াত ইসলামী আমীর মোঃ আলমগীর হোসেন (৪৮) লোহগড়া উপজেলার সুজাপুর গ্রামের মৃত আঃ সালামের ছেলে ও জেলা জামায়াত ইসলামী রোকন আবুল বাসার (৪২), টোনা গ্রামের মাওলানা মাওদুদুল হকের ছেলে নিয়ামতউল্লাহ (১৯) ফাউজুল্লাকে (২৩) আটক করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৩ হাজার ৮০০ টাকা, জিহাদী বই, সদস্য ও কর্মী রিপোর্ট বই, চাঁদা আদায়ের রশিদ, সংগঠনের মাসিক রিপোর্ট ও দুইটি কম্পিউটার জব্দ করেছে।
উপজেলার নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, জামাত নেতা বাহাউদ্দিনের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক চলা কালে তাদেরকে আটক করা হয়েছে। এবং নগদ টাকা ও জিহাদী বইসহ বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় জামাত নেতাসহ আটক-৫

আপডেট টাইম : ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :