ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া নড়াইলের কালিয়ায় একাধিক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৩ মে) সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কালিয়া উপজেলার ৫নং সালামাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র কৃষক ও বর্গাচাষীদের জমির ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সামাজিক দূরত্ব বজায় রেখে ওই সকল কৃষকের  জমির পাকা ধান কেটে দেন তারা। উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নুর নেতৃত্বে সংগঠনের প্রায় ১৫ কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
কৃষক আহাদ মিয়া বলেন, করোনার কারনে লকডাউন থাকায় ধান কাটার মতো টাকা পয়সা ছিলো না। পরে ছাত্রলীগের ওরা এসে আমার ধান কেটে দিয়েছে। খুবই খুশি হয়েছি। আমি তাদের জন্য দোয়া করি।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি, অর্থ সংকটের কারণে  কয়েকজন ভ্যানচালক কৃষক ও বর্গা চাষী তাদের জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন।
নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ভাই ও রকিবুজ্জামান পলাশ ভাইয়ের পৃষ্ঠপোষকতায় আমরা এই অসহায় কৃষকের ধান কেটে ও বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছি। তাদের সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় অষ্টাদশপল্লী সর্বজনীন পাগল আশ্রমের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :