ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

একটি শুটারগান ও গুলিসহ নড়াইলের কালিয়ায় মো. নূর আলম মোল্যা (২৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৬ এর একটি দল।

গত শুক্রবার ভোরে উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের দক্ষিন যোগানিয়ার মোড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়। পরে শুক্রবার রাতে উপজেলার নড়াগাতি থানায় হস্তান্তর করেছে র‍্যাব। নূর আলম মোল্যা উপজেলার যোগানিয়া গ্রামের মৃত ইয়ার আলী মোল্যার ছেলে।

ওই ঘটনায় র‍্যাব-৬ এর নায়েব সুবেদার মো. রফি উদ্দিন আহম্মেদ বাদি হয়ে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবারনে জানা যায়, গত শুক্রবার ভোর ৪ টার দিকে নূর আলম হাত ব্যাগে করে একটি শুটার গানসহ ৩ রাউন্ড শর্টগানের গুলি নিয়ে তার বাড়ির দিকে যাওয়ার সময় ওই সড়কের দক্ষিন যোগানিয়ার মোড় নামক স্থানে টহলরত র‍্যাবের একটি দল তাকে ধাওয়া করে আটক করে এবং ওই অস্ত্র ও গুলি উদ্ধার করে।

র‍্যাব হেফাজতে নিয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে আটক নূর আলমকে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। র‍্যাবের হাতে আটক নূর আলমকে শনিবার নড়াইল আদালতে প্রেরন করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরন ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :