ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নেশার টাকা না দেওয়ায় নলছিটিতে মাদকাসক্ত ছেলে কুপিয়েছে বাবাকে

মোঃ আমিন হোসেনঃ

ঝালকাঠির নলছিটিতে নেশা করার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান(৬৫) নামের এক ব্যবসায়ীকে  তার মাদকাসক্ত  বখাটে  ছেলে জুয়েল (২৫)কুপিয়ে জখম  করেছে। ১৯ আগস্ট  মঙ্গলবার ভোররাত সোয়া ৪( চার)টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত   ব্যবসায়ী আবদুস সোবাহানকে  বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আব্দুস সোবাহান বৈশাখিয়া বাজারে ব্যবসা ( রেস্টুরেন্ট)করেন। দোকান সংলগ্ন এলাকায় তার বাড়ি।

অভিযুক্ত জুয়েল ঘটনার পরপরই পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বখাটে জুয়েল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার  করত। এরই ধারাবাহিকতায়  সোমবার সন্ধ্যায়  জুয়েল তার বাবাকে টাকার জন্য চাপ দেয়। কিন্তু তিনি টাকা দিতে রাজি হননি।  এ নিয়ে বাবা- ছেলের  মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল ঘর থেকে চলে যায়। এবং সারারাত বাইরে কাটায়।  মঙ্গলবার ভোর রাতে ফজরের নামাজের জন্য ওঠেন ওই ব্যবসায়ী। এবং অজু করতে বাইরে যাওয়ার জন্য ঘরের  দরজা খুলেন।  এ সময় জুয়েল ঘরে ঢুকে তার বাবার কাছে ফের  টাকা চায় । টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে তার বাবাকে কুপিয়ে জখম করে । এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যান।

বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো.  খোকন খন্দকার এ তথ্য নিশ্চিত করে জানান, মাদকাসক্ত জুয়েল ইতোপূর্বে কয়েকবার নেশা করার জন্য টাকা না দেওয়ায় তার বাবাকে মারধর করেছে। জুয়েলের বাবা ব্যবসায়ী আব্দুস সোবাহান তার কাছে (নালিশ)অভিযোগও করেছিলেন। অভিযোগ পেয়ে তিনি জুয়েলকে শাসিয়ে ছিলেন। এমনকি পুলিশ দিয়ে ভয় ভীতি  দেখিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি।

নলছিটি থানার ওসি মো.  আব্দুস সালাম বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

নেশার টাকা না দেওয়ায় নলছিটিতে মাদকাসক্ত ছেলে কুপিয়েছে বাবাকে

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :