ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন

বাদশাহ মিয়া:

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬” পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর নায়ক মান্না ডিজিটাল ভবনে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তি ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন-এর হাতে ‘নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা-২০২৬’ তুলে দেওয়া হয়।

সম্মাননা গ্রহণের পর বক্তব্যে ওসি আবদুল্লাহ আল মামুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

ওসি আবদুল্লাহ আল মামুনের এ সম্মাননা প্রাপ্তির খবরে মুকসুদপুর উপজেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, তার নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার এই স্বীকৃতি মুকসুদপুর থানার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন

error: Content is protected !!

নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :