ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নির্বাচনী আচরণবিধি ভঙ্গঃ পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আদালতের শোকজ

শুভাশীষ ভট্টাচার্য্য তুষারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালত কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে ।

এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ আদালতের (ঈশ্বরদী,পাবনা) বিচারক সঞ্চিতা ইসলাম শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এই নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী( ২০ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, হাসান জাফির তুহিন পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থী। তার পক্ষে লিখন সরকার নামের ফেসবুক আইডি থেকে কিছু স্থিরচিত্র এবং ভিডিও প্রচার করছেন। গত( ১৬ জানুয়ারি) বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হয়েছে। ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়াসহ স্লোগান দেয়া হচ্ছে।

নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হাসান জাফির তুহিনের কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে নির্বাচনি প্রচার শুরু করার কোনো সুযোগ নেই। সেই হিসেবে এ ধরনের কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে কেন আপনার (মো. হাসান জাফির তুহিন) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারী) ঈশ্বরদী পাবনার সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম এর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত বক্তব্য/ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে ।

এ বিষয়ে পাবনা-৩ আসনের বিএনপির প্রার্থী (ধানের শীষ) কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন ১৭ জানুয়ারী বিকেলে জানান নির্বাচনী আচরণ বিধির প্রতি সম্মান জানিয়ে ইতোপূর্বেই আমার ভেরিফাইড ফেসবুকে আগামী ২২ জানুয়ারির পূর্বে দলীয় নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্খীসহ সবাইকে সকল প্রকার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে। আমি নিজে নির্বাচনী কোনো প্রচার-প্রচারণা করছি না। আদালতের প্রতি আমি সকল সময় শ্রদ্ধাশীল। শোকজের জবাব আদালতে হাজির হয়ে দিবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’

error: Content is protected !!

নির্বাচনী আচরণবিধি ভঙ্গঃ পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আদালতের শোকজ

আপডেট টাইম : ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, জেলা প্রতিনিধি, পাবনা :