ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নিজের জন্য নয়, দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছিঃ – আবদুল হান্নান মাসউদ

হানিফ উদ্দিন সাকিবঃ

আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় আমি দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে ঔক্য ও সংহতির সমাবেশে তিনি একথা বলেন।

হান্নান মাসউদ বলেন, এই দ্বীপ হাতিয়ার নদীভাঙনের ইতিহাস ৬০ বছরের ইতিহাস। কিন্তু এই হাতিয়ায় নদীভাঙন নিয়ে কেউ কাজ করে নাই। কিলোমিটারের পর কিলোমিটার নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে, অনেক মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, কেউ কারো পাশে দাঁড়ায় নাই। নদী ভাঙ্গনের মানুষদেরকে নিয়ে তারা ব্যবসা এবং চাঁদাবাজি করেছে। নদী ভাঙ্গনের মানুষদেরকে দেখিয়ে তারা টাকা এনে মেরে খেয়েছে। কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই। উন্নতি হয়েছে সেই সকল গলাবাজদের। যারা ভূমিহীনদের নাম বিক্রি করে হাজার হাজার একর ভূমি নিজেদের নামে বন্দোবস্ত করে নিয়েছে। আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয় আমি এসেছি দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

এনপিপির এই নেতা বলেন, আমি এই হাতিয়ার রাজনীতিতে আসার কথা ছিল না। আমি আপনাদের কাতারে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনার কথা ছিল আমি আপনাদের কাতারের মানুষ। ৫ আগষ্ট আমাকে আজকে এই কাতারে নিয়ে এসেছে । কিন্তু আমি এই কাতারের মানুষের দুঃখ দুর্দশা ভুলে যাই নাই। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই দ্বীপকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

এসময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

নিজের জন্য নয়, দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছিঃ – আবদুল হান্নান মাসউদ

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :