ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ৭

৫ জনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়

ইসমাইল হােসেন বাবুঃ

নাটোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোট সাত ৭ জন নিহত হয়েছে । কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার অন্তর্গত ধর্মদহ গ্রামের একই পরিবারের ৫জন নিহত হয়।

উল্লেখ্য,নাটোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে পাঁচজন এবং গুরুতর আহত দুজনকে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অন্য ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান নামের একজন বলেন, মাইক্রোবাসটি অন্য একটি গাড়িকে অতিক্রম করছিল। তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। নিহত ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা যাচ্ছিল। পথে বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর তরমুজ ফিলিং স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিকট শব্দ হয় এবং মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চার নারী ও এক পুরুষ নিহত হন। এতে আহত হন তিনজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারীর মৃত্যু হয়। আহত দুজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি জানান,নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার রফেজ উদ্দিনের স্ত্রী ইতি খাতুন (৪৩) একই থানার ধর্মদহ এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), মৃত জাহিদুলের স্ত্রী শেলি বেগম (৬০), মোহাম্মদ মোল্লার স্ত্রী আন্জুমান (৭৫), আন্না বেগম (৬০) এবং মেহেরপুর জেলার গাংনি উপজেলার বাসিন্দা মাইক্রোবাসের চালক রুবেল হোসেন (৩২)।

দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের আসলাম উদ্দীন জানান, নিহতরা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক স্বজনকে আনতে গিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা

error: Content is protected !!

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ৭

আপডেট টাইম : ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :