ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগরপুর সদর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের কমিটি অনুমোদন

সোলায়মানঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গ সংগঠন জিয়া সাইবার ফোর্স-এর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে গঠন করা হয়েছে নাগরপুর সদর ইউনিয়ন শাখা জিয়া সাইবার ফোর্সের নতুন কমিটি।

.

উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আলামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান-এর স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

.

নবগঠিত কমিটিতে মোঃ সুকুর আলী-কে আহ্বায়ক এবং মোঃ ইমন মিয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটি পরবর্তী পাঁচ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করবে এবং সংগঠনের নির্দেশনা অনুযায়ী আগামী দিনের সাইবার কার্যক্রম পরিচালনা করবে।

.

এ সময় সংগঠনের নেতারা বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাইবার ফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় বার্তা ও আদর্শ অনলাইনে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ের সক্রিয় ও দক্ষ কমিটি থাকা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, নতুন কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।”

.

এছাড়াও, নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়—তারা সততা, নিষ্ঠা ও দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবেন এবং ইউনিয়ন পর্যায়ে দলের অনলাইন ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করে তুলবেন।

.

উল্লেখ্য, জিয়া সাইবার ফোর্স একটি প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন যা বিএনপির রাজনীতিকে অনলাইনে প্রতিনিধিত্ব করে। দলীয় বার্তা, কার্যক্রম, গণতান্ত্রিক আন্দোলন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জনসচেতনতা গড়ে তুলতে এ সংগঠন কাজ করে থাকে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

নাগরপুর সদর ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের কমিটি অনুমোদন

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :