ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটি পৌর আ.লীগের সভাপতির দায়িত্ব পেলেন ফারুক হোসেন

ঝালকাঠির নলছিটি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. ফারুক হোসেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান সম্প্রতি আমেরিকা চলে যাওয়ায়  পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ফারুক হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়। গত ১৫ ফেব্রুয়ারি পৌর আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান আমেরিকা যাওয়ার কারণে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ফারুক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস বলেন, শূন্যপদ পূরণের জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিনিয়র সহসভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়ে ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন বলেন, আমার নেতা আমির হোসেন আমু এই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তাঁর দেওয়া দায়িত্ব যথাযথভাবে সততার সঙ্গে পালন করবো।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

নলছিটি পৌর আ.লীগের সভাপতির দায়িত্ব পেলেন ফারুক হোসেন

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :