ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. আমিন হোসেন:

ঝালকাঠির নলছিটিতে ইভা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শেকড়কাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইভা আক্তার ওই গ্রামের অটোরিকশাচালক মো. শহিদ সিকদারের মেয়ে এবং জুরকাঠি জেড.এ. ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে ইভাকে ঘরে রেখে তার মা আছমা বেগম পাশের ঘরে যান। পরে ইভার বাবা শহিদ সিকদার বরিশাল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পরিবারের দাবি, ঘটনার আগে ইভার সঙ্গে কারও কোনো বিরোধ বা মনোমালিন্যের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

error: Content is protected !!

নলছিটিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
মো. আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :