ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে সেচ পাম্প দিবে বলে কৃষকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটিতে সেচ পাম্প দেয়ার কথা বলে কৃষকের কাছ থেকে নগদ এগারো হাজার টাকা নিয়েছে এক প্রতারক। রবিবার(২৮জানুয়ারী) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের কৃষক সুলতান হাওলাদারের সাথে এই অভিনব প্রতারনার ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি জানান, রবিবার সকালে তার নিজ জমিতে কৃষিকাজ করার সময় এক লোক তার কাছে এসে কুশলাদি বিনিময় করেন। এসময় তিনি নলছিটি কৃষি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে জানান আপনি একটি সেচ পাম্প পাবেন যা সরকারীভাবে আপনাকে দেয়া হবে। এর জন্য আপনাকে সামান্য কিছু টাকা দিতে হবে। দেরি করলে অন্য কেউ নিয়ে নিবে। কৃষক সুলতান হাওলাদার সরল মনে তাকে বিশ্বাস করে এগারো হাজার টাকা বাড়ি থেকে এনে দেন। প্রতারক টাকা পেয়ে তাকে কৃষি অফিসে পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যেতে বলেন।

এরপর তিনি ছবি ও নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে নলছিটি কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান এরকম কিছুই তার জন্য বরাদ্দ করা হয়নি। তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারনার শিকার হয়েছেন। তিনি আরও জানান তার কাছে যাওয়া প্রতারক হেলমেট ও মাক্স পরা থাকায় তাকে চিনতে পারেননি।

এ বিষয়ে নলছিটি উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, এটা খুবই দুঃখজনক একজন কৃষক এভাবে প্রতারিত হয়েছেন। সে আমাদের অফিসে এসে অনেক কান্নাকাটি করেছেন। না জেনে কারও সাথেই আর্থিক লেনদেন করা উচিত না। আমাদের অফিসের কথা বললে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য কৃষক ভাইদের অনুরোধ রইলো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নলছিটিতে সেচ পাম্প দিবে বলে কৃষকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

আপডেট টাইম : ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :