দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৮৯
বার পঠিত
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত পবিপ্রবির উপ-পরিচালক
ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মো. আবু হানিফ(৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে। জানা গেছে, দুমকি সরকারি জনতা কলেজ মাঠে চলমান ডে-নাইট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা শেষে নিজ মোটরসাইকেলে বরিশালের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বরিশাল - পটুয়াখালী আঞ্চলিক মহা-সড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় রাস্তার পাশে থামানো গাছ ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। aa নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্র্যাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।
ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কায় মো. আবু হানিফ(৪৫) নামে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত আবু হানিফ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের মো. আমজাদ আলী মৃধার ছেলে।
জানা গেছে, দুমকি সরকারি জনতা কলেজ মাঠে চলমান ডে-নাইট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা শেষে নিজ মোটরসাইকেলে বরিশালের বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পড়ে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে বরিশাল – পটুয়াখালী আঞ্চলিক মহা-সড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় রাস্তার পাশে থামানো গাছ ভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
aa
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্র্যাকটি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।