ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪২)নামে এক যুবলীগ কর্মীকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার  রাত ১০ টার দিকে শহরের হাইস্কুল রোডে  এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন শীতলপাড়া এলাকার মৃত আমজেদ হোসেনের ছেলে। সে যুবলীগের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।
রাত  ১০ টার দিকে  হাইস্কুল রোডে  তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমন ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে দাড়িয়ে ছিলেন এসময় কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। সুৃমন দৌড়ে পাশ্ববর্তী একটি তেলের দোকানে আশ্রয় নিলে। সেখানে বসে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানে তার মৃত্যু হয় ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ ।ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো. মহিতুল ইসলাম।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

নলছিটিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :