ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে বাস চাপায় যুবকের মৃত্যু

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে বাস চাপায় মো. রাকিব হাওলাদার (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বরিশাল-পটুয়াখালি মহাসড়কের নলছিটি উপজেলার জুরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বরিশাল-পটুয়াখালি মহাসড়কের জুরকাঠি এলাকায় সড়ক পারাপারের সময় পটুয়াখালি থেকে আগত দোয়েল পরিবহন নামের একটি বাস পথচারী মো. রাকিব হাওলাদারকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাকিব হাওলাদার দপদপিয়া ইউনিয়নের বীরনারায়ন এলাকার সেলিম হাওলাদারের পুত্র।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, মো. রাকিব হাওলাদারকে দোয়েল পরিবহনের দ্রুত গতির একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিমে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে

error: Content is protected !!

নলছিটিতে বাস চাপায় যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :