ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন

মোঃ আমিন হোসেন : ঝালকাঠি নলছিটি উপজেলায় চলতি মৌসুমে তিলের বাম্পার ফলন। ঔষধি গুণসম্পন্ন উচ্চ ফলনশীল ফসল বারি তিল-৪ অন্যান্য বছরের মতো এ বছরও ব্যাপক আবাদ হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা।

উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে
সবুজে সবুজে ছেঁয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। সবুজ গাছে সাদা ফুলের সে এক অপরুপ চিত্র। এসব এলাকায় ঘুরে এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর তিলের আাবাদ ভালো হয়েছে। তাই আশা করছেন ফলনও ভালো হবে।

নাচনমহল ইউনিয়নে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলার নাচনমহল ইউনিয়নে ৪ হেক্টর জমিতে বারি তিল-৪ এর ৫টি প্রদর্শনী প্লট করেন ৫ জন কৃষক। কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় প্রদর্শনী নিয়ে কৃষক ফারুক ৭০ শতক,কৃষক কালাম মোল্লা ৬০ শতক, কৃষক নুরইসলাম ৫০ শতক,কৃষক খাইরুল ৪০ শতক, কৃষক মাসুদ ৩০ শতক জমিতে বারি তিল-৪ আবাদ করেছে।কৃষক মোঃ ফারুক হোসেন জানান,এখন পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই এছাড়া অনাবৃষ্টির কারণে তিলের আবাদ ভালো হয়েছে, এরপূর্বে এই জমিতে সরিষার চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, এবছর উপজেলায় ৩৫ হেক্টর জমিতে তিল চাষের আবাদ করা হয়, যার হেক্টর প্রতি ফলন ১২৫০ – ১৫০০ কেজি।এ বছর আবহাওয়া তিল চাষের অনুকূলে ছিল। ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ হয়নি। এ কারণে তিলের বাম্পার ফলন হয়েছে। ঔষধি গুণসম্পন্ন এই তিলের তেল হৃদরোগ, চর্মরোগ প্রতিরোধী ও চুলের যত্নে অতুলনীয়। সরকার ভোজ্য তেলের আমদানি-নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে আমরা ভোজ্য তেল চাষাবাদ বৃদ্ধির জন্য কাজ করছি।এছাড়াও তিলের ফলন লাভজনক দেখে এ তিল চাষে উপজেলার কৃষকরা আগ্রহ প্রকাশ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নলছিটিতে বারি তিল-৪ এর বাম্পার ফলন

আপডেট টাইম : ১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :