আপডেট টাইম :
০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
২২৩
বার পঠিত
নলছিটিতে ফুয়াদ হত্যা ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের আলোচিত জিয়াউল আহসান ফুয়াদ কাজীকে হত্যায় জরিতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।সোমবার(৮জানুয়ারি) সকাল এগারোটায় হত্যাকান্ডের ঘটনাস্থল উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ মাঠ পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী। এসময় পুলিশ সুপার উপস্থিত এলাকাবাসী ও নিহতের স্বজনদের আশ্বাস দিয়ে বলেন, পুলিশ ইতিমধ্যে দোষীদের শনাক্ত করতে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের উপর ভরসা রাখুন। তিনি আরও বলেন, এটা কোন নির্বাচনী সহিংসতা বা রাজনৈতিক হত্যাকান্ড না। আমরা প্রাথমিকভাবে যে তথ্য উপাত্ত পেয়েছি তাতে ধারনা করা হচ্ছে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্ধের কারনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে এখন হয়তো এখনই সবকিছু বলা যাচ্ছে না তবে খুব শ্রীঘ্রই আপনারা দোষীদের গ্রেপ্তার দেখতে পাবেন। আরও পড়ুন:নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা নিহতের বাবা মকবুল হোসেন কাজী জানান, স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। তারা বা তাদের সাথের লোকজন আমার ছেলের হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।তিনি আজকে(৮জানুয়ারী) নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করার কথা জানিয়েছেন। এসময় তিনি জেলা পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুলের কাছে তার ছেলে হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।
মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের আলোচিত জিয়াউল আহসান ফুয়াদ কাজীকে হত্যায় জরিতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।সোমবার(৮জানুয়ারি) সকাল এগারোটায় হত্যাকান্ডের ঘটনাস্থল উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ মাঠ পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম,নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী।
এসময় পুলিশ সুপার উপস্থিত এলাকাবাসী ও নিহতের স্বজনদের আশ্বাস দিয়ে বলেন, পুলিশ ইতিমধ্যে দোষীদের শনাক্ত করতে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের উপর ভরসা রাখুন। তিনি আরও বলেন, এটা কোন নির্বাচনী সহিংসতা বা রাজনৈতিক হত্যাকান্ড না। আমরা প্রাথমিকভাবে যে তথ্য উপাত্ত পেয়েছি তাতে ধারনা করা হচ্ছে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্ধের কারনে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তদন্তের স্বার্থে এখন হয়তো এখনই সবকিছু বলা যাচ্ছে না তবে খুব শ্রীঘ্রই আপনারা দোষীদের গ্রেপ্তার দেখতে পাবেন।
নিহতের বাবা মকবুল হোসেন কাজী জানান, স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সাথে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। তারা বা তাদের সাথের লোকজন আমার ছেলের হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে।তিনি আজকে(৮জানুয়ারী) নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করার কথা জানিয়েছেন। এসময় তিনি জেলা পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুলের কাছে তার ছেলে হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন।