ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে ফুয়াদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এসময় নিহতের ছেলে সাফিন কাজী তার পিতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বুধবার(১০জানুয়ারী) সকাল এগারোটায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এমদাদুল উলুম নুরানী,হাফেজী ও ক্বওমিয়া মাদ্রসার সম্মুখ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে অংশ নেয় নিহত ফুয়াদ কাজীর পরিবারের সদস্য ও স্থানীয় সাধারন জনগন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) আবদুল বারেক হাওলাদার,নিহতের পিতা মকবুল হোসেন কাজী, সন্তান সাফিন কাজী,বড় ভাই ফয়সাল কাজী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম শহিদুল ইসলাম পান্নু।সকলের দাবী একটাই নৃশংসভাবে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য গত ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৯ জানুয়ারী নিহতের বড় ভাই ফয়সাল কাজী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নলছিটিতে ফুয়াদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :