ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটি সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল আহসান ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য গত ৭ জানুয়ারি দিবাগত রাতে নিজ বাড়ীর সামনে অবস্থিত চৌদ্দবুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে নৃশংসভাবে খুন হন তিনি।

নিহতের স্বজনদের আয়োজনে ১২ রমজান বিকেলে আছরবাদ সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদ বাড়ী সম্মুখ মাঠে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় নিহত ফুয়াদ কাজীর বোনজামাই কামরুল সালেহীন বলেন,ফুয়াদ কাজীকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আপনারা তার সম্পর্কে সবই জানেন সে আপনাদের এলাকার সন্তান ছিল। সে এমন কোন কাজ করেনি যে তাকে এভাবে কুপিয়ে মেরে ফেলতে হবে। তিনি আরও বলেন আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই কারণ তারা ইতিমধ্যে কয়েকজন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বাকিদেরও তারা অচিরেই গ্রেফতার করবেন বলে আমরা আশা করি।

এসময় আরও বক্তব্য রাখেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমান লালন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান,জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন মাস্টার প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন নিহত জিয়াউল আহসান ফুয়াদ কাজীর পিতা আলহাজ্ব মকবুল হোসেন কাজী। এসময় ইউপি সদস্য মহিউদ্দিন আহমেদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী, সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম রাজিব, নিহতের অন্যান্য স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নলছিটিতে ফুয়াদ কাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :