ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নলছিটিতে নকলে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি

ঝালকাঠির নলছিটিতে চলমান দাখিল ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতিক ও অসুদপায় অবলম্বন করার জন্য এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার(২০ফেব্রুয়ারি) আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় নলছিটি ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ অব্যাহতি ও বহিস্কার আদেশ দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.নজরুল ইসলাম।
পরীক্ষার সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নলছিটি ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়ম চলছে সেই মর্মে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এসময় বহিস্কার হওয়া পরীক্ষার্থীর অসুদপায় ও দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমান পান। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন তিমিরকাঠি ফাতেমিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মিনারুল ইসলাম ও নাঙ্গুলী মালিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষিকা মমতাজ বেগম।
কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন জানান, আজকের আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষায় এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। একই সাথে দায়িত্বে অবহেলার জন্য দুই শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা দুজনে চলমান দাখিল পরীক্ষায় আর কোন দায়িত্ব পালন করতে পারবেন না।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, নলছিটিতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান আছে কেউ যদি দায়িত্ব অবহেলা বা নকলের সহায়তা নেয় তাকে ছাড় দেয়া হবে না।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা হবে

error: Content is protected !!

নলছিটিতে নকলে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :