ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে দায়সারা বাজার মনিটরিং, অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য,দন্ত চিকিৎসককে জরিমানা

ঝালকাঠির নলছিটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি জেলা শাখা থেকে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এক দন্ত চিকিৎসকের দাতে বসানো ক্যাপের মেয়াদ না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে এ নিয়ে জনসাধারণ ও ভোক্তাদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলেন দ্রব্য মূল্যের এই বাজারে সাধারণ মানুষজন যখন বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পন্যের অতিরিক্ত দামে দিশেহারা তখন দন্ত চিকিৎসককে জরিমানা করা হাস্যকর। এখন বাজারে বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার।

উপজেলা প্রশাসন মাসে দুই একবার অভিযান পরিচালনা করলেও তা অনেকটাই অকার্যকর। এ অবস্থায় উপজেলার সাধারণ মানুষ চায় কঠোর বাজার নজরদারি।

সোহাগ হাওলাদার নামের একজন জানান, সকালে বাজারে ছিলাম কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন অভিযান দেখলাম না। কাঁচা বাজারে আকাশছোঁয়া দামে সব বিক্রি করা হচ্ছে। রমজানে এগুলো কিনতে মানুষ হিমশিম খাচ্ছে। পরে কয়েকজনকে দোকান বন্ধ করতে দেখে শুনলাম নলছিটিতে নাকি মোবাইল কোর্ট চলছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, নলছিটিতে বাজার মনিটরিং এর আওতায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এক মুদি দোকানীকে ১ হাজার ও এক দন্ত চিকিৎসককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

নলছিটিতে দায়সারা বাজার মনিটরিং, অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য,দন্ত চিকিৎসককে জরিমানা

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :