ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে তারুণ্যের উৎসব শুরু

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-এ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় তারুণ্যের উৎসব শুরু হয়েছে।

সোমবার(৩০ ডিসেম্বর) সকাল দশটায় উৎসবের উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলাম ।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শিউলি পারভীন,সমাজসেবা কর্মকর্তা মোফাজ্জল হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ মোহসীন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সেলিম তালুকদারের মা সেলিনা বেগম,আন্দোলনে দুইচোখ হারানো বেল্লাল হোসেন হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের তরুণ সমাজ। এজন্যে তাদেরকে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এ উৎসব আগামী ১৯ ফেত্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিতব্য উৎসবে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

নলছিটিতে তারুণ্যের উৎসব শুরু

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :