ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে ডাক্তারের সীল জালিয়াতি করার অভিযোগে আটক একজন

মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে বরিশাল শেবাচিমের(অবসরপ্রাপ্ত) ডাক্তার অমিতাভ সরকারের ব্যবহৃত অনূরুপ সীল জালিয়াতি করে পাসপোর্ট ও জাতীয়পরিচয়পত্র সত্যায়িত করার অভিযোগে মিজানুর রহমান মিজান(৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার(০৮ জানুয়ারী) তাকে নলছিটি থানা সড়কে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম।

থানা সূত্রে জানা গেছে, বুধবার জনৈক ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেলে সেখানে ওই ব্যক্তির পাসপোর্ট ও জাতীয়পরিচয়পত্রে ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে তার সন্দেহ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে তিনি মিজানুর রহমান মিজানের কথা বলেন। মিজানকে আটক করলে তিনি সীল ও স্বাক্ষর জালিয়াতি করে নিজেই দেয়ার কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে নকল সীল উদ্ধার করা হয়। মিজানুর রহমান মিজান পৌর এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের পুত্র। তিনি থানা সড়কে একটি ফার্মেসী পরিচালনা করেন।

এ ব্যাপারে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস ছালাম জানান, ডাক্তার অমিতাভ সরকারের সীল ও স্বাক্ষর দেখে আমার সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করি আপনি কবে এটা তার কাছ থেকে সত্যায়িত করেছেন। তখন তিনি বলেন আমি কখনো ডাক্তার অমিতাভ সরকারের কাছে যাইনি। পরে ওই ব্যক্তির কাছ থেকে মিজানুর রহমান মিজানের কথা জানতে পেরে তাকে আটক করি। তার ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

নলছিটিতে ডাক্তারের সীল জালিয়াতি করার অভিযোগে আটক একজন

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :