ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নলছিটিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মোঃ আমিন হোসেনঃ

গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আয়োজন করা হয়েছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করে সৃজনশীলতা ও চেতনার ছাপ রাখে তাদের আঁকায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

প্রতিযোগিতা চলাকালে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজীম, একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও সুধীজন।

প্রতিযোগিতা শেষে নিরপেক্ষ বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ২১ বছর পর কেন্দ্রীয় বাজার সমিতির নির্বাচন

error: Content is protected !!

নলছিটিতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :