দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
২০৩
বার পঠিত
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৫ জন গ্রেফতার
বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামিসহ পরোয়ানাভুক্ত ১৫ জনকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নড়াইল সদর থানাধীন মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মোকাদ্দেস শেখের ছেলে শেখ মোঃ আবু সুফিয়ান রোমেলকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতার অন্য আসামিরা হলেন, নড়াইল সদর উপজেলার জিকু সরদার, রবিউল শেখ, রুবেল শেখ ও মোঃসোহেল। এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মেহেদী হাসান, জসিম শেখ, আজিজুর মোল্যা, মেহেদী ফকির, অজিত শিকদার, মানিক শিকদার, জাহিদুল ইসলাম, প্রকাশ, কাঁলাচান ও গোলকচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুনঃ সড়ক নিরাপত্তা ও কৃষির উন্নয়নে ৯২৬০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামিসহ পরোয়ানাভুক্ত ১৫ জনকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, অভিযানকালে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি নড়াইল সদর থানাধীন মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মোকাদ্দেস শেখের ছেলে শেখ মোঃ আবু সুফিয়ান রোমেলকে গ্রেফতার করা হয়।
বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত গ্রেফতার অন্য আসামিরা হলেন, নড়াইল সদর উপজেলার জিকু সরদার, রবিউল শেখ, রুবেল শেখ ও মোঃসোহেল।
এছাড়া বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মেহেদী হাসান, জসিম শেখ, আজিজুর মোল্যা, মেহেদী ফকির, অজিত শিকদার, মানিক শিকদার, জাহিদুল ইসলাম, প্রকাশ, কাঁলাচান ও গোলকচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।