ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতা ও পুত্র ওসির প্রভাব খাঁটিয়ে মৎস্য খামার গড়ার অভিযোগ

সংবাদ প্রকাশে সাংবাদিককে জীবন নাশের হুমকি

মোঃ রনি আহমেদ রাজুঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি খাল দখল করে মৎস্য খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালাম সিকদারের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে দলীয় প্রভাব খাটানোর পাশাপাশি পুলিশ কর্মকর্তা (ওসি) ছেলের দাপটও দেখিয়েছেন তিনি। এছাড়াও সাংবাদিকদের কে জীবন নাশের হুমকি দিয়েছে আওয়ামীলীগ নেতা সালাম শিকদার ও পুলিশের ওসি আশরাফুল ইসলাম নয়ন।

একদিকে নিজে আওয়ামীলীগের সভাপতি, অন্যদিকে ছেলে আশরাফুল ইসলাম নয়ন পুলিশ ইন্সপেক্টর—এই দ্বৈত প্রভাব খাটিয়ে সর্বত্র আধিপত্য বিস্তার করতেন সালাম সিকদার। ছেলে কুষ্টিয়া ডিবি পুলিশের ওসির ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে সরকারি খাল দখল, নিয়োগ বাণিজ্যসহ অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলতে বা অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পেতেন না।

অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ইছামতি বিল এলাকায় লাহুড়িয়া বাজার থেকে মিঠাপুর বাজার সংলগ্ন পাকা সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালের জায়গা দখল করে মৎস্য খামার গড়ে তুলেছেন সালাম সিকদার। ইছামতি বিলের ৩ নম্বর সিটের ৩৩২২ দাগভুক্ত সরকারি এক একর জমি দখল করে তিনি এ খামার স্থাপন করেন। শুধু তাই নয়, খাল দখলের পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে কৌশলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি নামমাত্র মূল্যে ক্রয় করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সূত্রে আরও জানা যায়, গরীব কৃষক পরিবারের সন্তান এসএসসি পাশ করে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করলেও দলীয় এবং পুলিশ কর্মকর্তা পুত্র আশরাফুল ইসলাম নয়নের দাপটে বিগত ১৬ বছরে শহরে বাড়িসহ বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইছামতি বিলের কয়েকজন জমির মালিক ও এলাকার বেশ কিছু কৃষকরা জানান, সালাম সিকদারের মৎস্য খামার আমাদের জমির চারদিকে বিস্তৃত থাকায় জমিতে যাতায়াত ও চাষাবাদ প্রায় অকার্যকর হয়ে পড়েছে। জমি জবর দখলের এমন নীল নকশা থেকে রেহাই পেতে তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এছাড়া স্থানীয়দের অভিযোগ, সালাম সিকদারের মৎস্য খামারের পাড়ে সন্ধ্যা নামলেই শুরু হয় মাদকের রমরমা আড্ডা ও মাদক ব্যবসা।

উল্লেখ্য, নড়াইল সদর থানায় এজাহারকৃত একটি নাশকতা মামলায় বর্তমানে জামিনে রয়েছেন সালাম সিকদার।
ইতিমধ্যে জাতীয় দৈনিক সকালের সময়, দৈনিক খবরপত্র, আঞ্চলিক দৈনিক যশোর বার্তা, বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

নড়াইলে সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতা ও পুত্র ওসির প্রভাব খাঁটিয়ে মৎস্য খামার গড়ার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :