ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে নিজ অর্থে গৃহহীন পরিবারকে বসতঘর করে দিলেন সাংসদ মাশরাফি

নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিন ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নড়াইল-২ আসনের সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নিজের টাকায় নড়াইলের লোহাগড়ায় গৃহহীন পাঁচটি পরিবারকে বসতঘর তৈরি করে দিয়েছেন। আজ সোমবার দুপুরে ঘর পাঁচটি পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ঘর তৈরির কাজ তত্ত্বাবধান করেছেন লোহাগড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফকির (ইমরান)। তিনি জানান, ওই পাঁচটি পরিবার হলো উপজেলার পারমল্লিকপুর গ্রামের আজিজুর মোল্লা, বিনা বেগম, তুরকান শেখ, মোতালেব ও আমিন। তাঁরা ভ্যানচালক ও দিনমজুর। দেড় মাস আগে ওই পরিবারগুলোর বসতঘর আগুনে পুড়ে যায়। সাংসদ মাশরাফি তখন সরেজমিনে পরিদর্শন করেন। এরপর নিজের টাকায় তাঁদের বসতঘর তৈরির সিদ্ধান্ত নেন। তাঁদের পাঁচটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে ঘরগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সী জোসেফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লোহাগড়া পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল, মারুফ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান ও হৃদয় শেখ প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুই শিশুকে সড়কের পাশে রেখে যাওয়ার অভিযোগ

error: Content is protected !!

নড়াইলে নিজ অর্থে গৃহহীন পরিবারকে বসতঘর করে দিলেন সাংসদ মাশরাফি

আপডেট টাইম : ০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :