ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলের কালিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাইনবোর্ড টাঙিয়ে সরকারি জমি দখল, সাংবাদিকের উপর হামলা

বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাইনবোর্ড টাঙিয়ে নড়াইলের কালিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে সাবেক ছাত্রলীগ নেতা মো. বায়েজিদ মোল্যার বিরুদ্ধে। উপজেলার বাগুডাঙ্গা বাজারের এই ঘটনায় দু’দল গ্রামবাসির মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে ঘটনার বিষয়ে ফেসবুকে ষ্টাটাস দেয়ার অপরাধে ওই নেতার নেতৃত্বে গত সোমবার রাতে বাগুডাঙ্গা বাজারের সাজিদুল ইসলাম শোভন (৩৫) নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শোভন বিজয় টিভি ও সময়ের খবর পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও উপজেলার বাগুডাঙ্গা গ্রামের মৃত মো. কওছার আলী শেখের ছেলে। সাংবাদিকের উপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মো. সাজিদুল ইসলাম শোভন অভিযোগ করে বলেছেন, গত ১১ জুন সকালে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাগুডাঙ্গা গ্রামের পাগল মোল্যার ছেলে বায়েজিদ মোল্যার নেতৃত্বে বাগুডাঙ্গা বাজারের একখন্ড সরকারি জমিতে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের নির্দ্ধারিত স্থান বলে একটি সাইনবোর্ড টাঙিয়ে জমিটির দখল নেয় বায়েজিদ।

এই ঘটনাকে কেন্দ্র করে এই গ্রামের মহিবুল শেখের নেতৃত্বে শেখ গ্রুপ ও বায়েজিদ মোল্যার নেতৃত্বে মোল্যা গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে আসছে। ঘটনার বিষয়ে তিনি সোমবার বিকালে তার নিজস্ব ফেসবুকে ‘ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদকে পুজি করে সরকারি জমি দখল’ শীরোনামে একটি স্টাটাস দিলে বায়েজিদ গ্রুপ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সোমবার রাত সাড়ে ৯ টার দিকে বায়েজিদের নেতৃত্বে ৮/১০ জনের একদল দুবৃত্ত ওই বাজারে শোভনের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে।

হামলার বিষয়ে তিনি রাতেই উপজেলার নড়াগাতি থানা পুলিশকে জানিয়েছেন।

উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেছেন, ঘটনাটি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
একজন সাংবাদিকের উপর হামলার ঘটনায় কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু ও সাধারন সম্পাদক মো. শাহীদুল ইসলাম শাহীসহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফরিদপুরে পৌরসভার রিজার্ভ ট্যাংকি পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

error: Content is protected !!

নড়াইলের কালিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাইনবোর্ড টাঙিয়ে সরকারি জমি দখল, সাংবাদিকের উপর হামলা

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :