আপডেট টাইম :
০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
২৯৯
বার পঠিত
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সমূহের ত্রি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রবিবার দুপুর ১২ টায় জেলা পরিষদ হল রুম নগরকান্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান। উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ। আরও পড়ুনঃ শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ আটক ৪ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান লিটু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দস্তিদার প্রমূখ। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুরের নগরকান্দা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড সমূহের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে রবিবার দুপুর ১২ টায় জেলা পরিষদ হল রুম নগরকান্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান এলাহীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল এম এ হান্নান। উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক মেহেদী হাসান লিটু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মনা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দস্তিদার প্রমূখ। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রিপন।