দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান, চায়না দুয়ারি ধ্বংস ও ভেসাল অবকাঠামো ভাঙচুর
নুরুল ইসলামঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি ব্রিজসংলগ্ন বিভিন্ন জলাশয় ও খালে দেশীয় মাছ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রারের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে খালে স্থাপন করা ভেসালের বিভিন্ন অবকাঠামো ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে শশা বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে মৎস্য কর্মকর্তারা অবৈধভাবে স্থাপিত ভেসালের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং পরে অবৈধ অংশগুলো অপসারণ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রার বলেন, অবৈধভাবে স্থাপিত ভেসালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মৎস্যসম্পদ ও পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, অবৈধভাবে স্থাপিত ভেসালগুলো আগামী দুই দিনের মধ্যে নিজ উদ্যোগে খুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নুরুল ইসলামঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি ব্রিজসংলগ্ন বিভিন্ন জলাশয় ও খালে দেশীয় মাছ রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রারের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে খালে স্থাপন করা ভেসালের বিভিন্ন অবকাঠামো ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে শশা বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে মৎস্য কর্মকর্তারা অবৈধভাবে স্থাপিত ভেসালের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং পরে অবৈধ অংশগুলো অপসারণ করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আব্রার বলেন, অবৈধভাবে স্থাপিত ভেসালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মৎস্যসম্পদ ও পরিবেশের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, অবৈধভাবে স্থাপিত ভেসালগুলো আগামী দুই দিনের মধ্যে নিজ উদ্যোগে খুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।