ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

নুরুল ইসলামঃ

ফরিদপুরের নগরকান্দায় পুরোনো দোকানঘর ভাঙার সময় দেয়াল চাপা পড়ে শাহিন (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা পৌরসভার সদর বাজারে জেলা পরিষদ অডিটোরিয়ামের পূর্ব পাশে শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের জাফর মেম্বারের দীর্ঘদিনের পুরোনো আধাপাকা একটি দোকান ছিল। দোকানটি অপসারণ করে নতুন স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে গত ২৮ সেপ্টেম্বর সেটি ভাঙার কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা।

ভাঙার কাজের একপর্যায়ে দোকানের সামনের দেয়ালের একটি অংশ ভেঙে শাহিনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহিন মারা যান।নির্মাণ শ্রমিক শাহিনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

নগরকান্দায় দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :