ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নগরকান্দায় কিশোরকে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় হাতুড়ী দিয়ে পিটিয়ে এক এক কিশোরকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসষ্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম সিয়াম হোসেন অভি (১৭)।

সে ভবুকদিয়া গ্রামের আবুল খায়ের মিয়ার ছেলে। সিয়ামকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। জানাগেছে শুক্রবার বিকালে সিয়াম উচ্চ মাধ্যমিকে অনলাইনে ভর্তির আবেদন ভবুকদিয়া বাজারে কম্পিউটার দোকানে যায়। আবেদন সমাপ্ত করে সন্ধ্যায় দোকান থেকে বের হলে উৎ পেতে থাকা ফয়সাল, হৃদয়, হিরু শেখ, জসিম, আমিনুর সহ ১০/১২ জনের কিশোর গ্যাং সিয়ামকে হাতুড়ী দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে।

তার অবস্থা অসংখ্যাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ট করে। এ ঘটনায় সিয়মের পিতা আবুল খায়ের বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেন। আবুল খায়ের মিয়া বলেন, তার ছেলে সিয়াম দীর্ঘদিন ধরে অসুখে ভুগছেন এবং তাকে চিকিৎসার জন্য ভারত নেওয়ার প্রস্তুতি চলছে। এরই মধ্যে ছেলেকে ওরা হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। ছেলের অবস্থা বেশি ভালোনা এবিষয় অভিযুক্তকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদেরকে এলাকায় না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে সেইদিন সিয়াম কে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করেছে। ওরা মুরাদ মাতুব্বরের পালিত কিশোর গ্যাং। মুরাদেও নেতৃত্বে এই দল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করা সহ এলাকায় আইনশৃঙ্খলা বিঘ্নিত করছে। মুরাদ মাতুব্বর বলেন, ঘটনার দিন আমার দলের লোক নিশান ও রাকিব শেখকে আগে মারপিট করে পরে তারা সিয়াম কে মারপিট করে। থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, সিয়ামের বাবা একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

error: Content is protected !!

নগরকান্দায় কিশোরকে হাতুড়ী দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
বোরহানুজ্জামান আনিস, স্টাফ রিপোটার (নগরকান্দা) ফরিদপুর :